ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দরজার হ্যাজবল ভেঙে টাকাসহ ৩৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি

স্টিলের আলমারিতে রাখা টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরচক্র। ছবি : কালবেলা
স্টিলের আলমারিতে রাখা টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরচক্র। ছবি : কালবেলা

ঝালকাঠিতে একটি ভবনে দুর্ধর্ষ চুরি হয়েছে। বাসার দরজার হ্যাজবল ভেঙে ৩৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

বৃহস্পতিবার (৯ মে) রাতে ঝালকাঠি পৌরসভার ৩১০ শেখ মুজিব সড়কে পালবাড়ী এলাকার মৃত কাশেম হাওলাদারের বিল্ডিংয়ের দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটের দরজার হ্যাজবল ভেঙে এ চুরি হয়।

ওই ভবনে ফ্ল্যাটে ৩ বছর যাবত বসবাস করেন সদর উপজেলার পিপলিতা এলাকার মো. আলাউদ্দিন খানের ছেলে মো. বাহাদুর খান (৩৮)৷ তিনি ভিশন ড্রাগস লি. এর ঝালকাঠি শাখায় মার্কেটিংয়ে কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. বাহাদুর খান মার্কেটিংয়ের কাজে পিপলিতা বাজার যান। তার স্ত্রী বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলার পানা এলাকায় বেড়াতে যান। রাতে বাড়ির মালিকের স্ত্রী জনৈকা বুলু বেগম বাসার মেইন দরজা খোলা দেখে বাহাদুরকে ফোন করে জানায়।

বাসায় এসে বাহাদুর দেখেন দরজার হ্যাজবল ভাঙা। ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। রুমের মধ্যে স্টিলের আলমিরা ভাঙা। ড্রয়ারের মধ্যে রাখা ২ ভরি স্বর্ণের দুই জোড়া বালা, ২.৫ ভরি ওজনের স্বর্ণের নেকলেস, ১.৫ ভরি ওজনের ৪টি স্বর্ণের চেইন, ১.৫ ভরি ওজনের স্বর্ণের কানের দুল, ১ ভরি ওজনের ৮টি স্বর্ণের আংটি, ৮ আনা ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট এবং নগদ ৬০ হাজার টাকা নাই।

বাহাদুর খান বলেন, আমি প্রতিদিনের মতো মার্কেটিংয়ের কাজে চলে গেছি। আমার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে তার বোনের বাসা কাউখালীতে চলে গেছে। বড় মেয়ে নানাবাড়িতে গেছে। রাত ৯টার দিকে বাড়ির মালিকের স্ত্রী কল দিয়ে জানান বাসার দরজা খোলা। এরপর তো বাসায় এসে দেখি আমার সবকিছু নিয়ে গেছে। মোট ৩৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার। আলমারির ড্রয়ারে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, বাহাদুর খানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১০

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১১

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১২

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৪

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৫

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৭

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৮

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৯

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

২০
X