মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ১১ মে ২০২৪, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে শনাক্ত হচ্ছেন ডেঙ্গু রোগী, প্রতিরোধ প্রস্তুতিতে ঢিমেতাল

ময়লা জমে বেহাল সিলেট নগরীর খাল। ছবি : কালবেলা
ময়লা জমে বেহাল সিলেট নগরীর খাল। ছবি : কালবেলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতি ও শুক্রবার দুদিনে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর পরও নগরীতে ডেঙ্গুর প্রতিরোধে নেই প্রস্তুতি। নগরীর ছড়া, নালা, ড্রেন পরিষ্কারে নেই কোনো উদ্যোগ।

সারা বছর কোনো উদ্যোগ না নিলেও জুন মাস এলেই তড়িঘড়ি করে কিছু পরিচ্ছন্নতা অভিযান আর

সভা-সেমিনার করেই দায় সারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এবারও তারা আসন্ন বর্ষার অপেক্ষা করছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, গত বছর সিলেট শহরে ৮১ জন রোগী শনাক্ত হয়। এর মধ্যে রয়েছে ভ্রমণজনিত ৭৭ জন।

এদিকে কীটতত্ববিদ ডা. শফিকুল ইসলাম বলেছেন, সারা বছর ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

সরেজমিন নগরের তালতলা, লামাবাজার, সোবহানীঘাট, আম্বরখানা, মিরাবাজার, শিবগঞ্জ ঘুরে দেখা গেছে, এসব এলাকার ড্রেনগুলোতে পোকা কিলবিল করছে। এ ছাড়া বিভিন্ন বাসা ও মার্কেটের সামনে বোতল, বিভিন্ন ধরনের কৌটা ও খাবারের প্যাকেটে পানি জমে আছে।

জমে থাকা এ পানি থেকেই এডিস মশার প্রজনন ঘটতে পারে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি অর্থবছরে ডেঙ্গু প্রতিরোধে বাজেট হলেও পুরো টাকা খরচ হয় না। ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ২ কোটি টাকা। এর মধ্যে খরচ হয় ১ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরেও বাজেট হয় ২ কোটি টাকা। এর মধ্যে ৪৫ লাখ টাকা খরচ করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেছেন, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন। কোথাও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। এ ছাড়া সচেতনতার জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করা হবে। মশক নিধন অভিযান অন্যান্য বছরের তুলনায় এবার আরও জোরদার করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার কোনো বিকল্প নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে যত্নশীল হতে হবে। আর ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যথায় বড় জটিলতা সৃষ্টি হতে পারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, গত দুদিনে নারীসহ ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে সব ধরনের প্রস্তুতি আছে। পুরুষ-নারী-শিশুদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X