মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

১২ বছর ধরে ভাঙা বেড়িবাঁধ

নওগাঁর মান্দায় ১২ বছরেও সংস্কার করা হয়নি ভাঙা বেড়িবাঁধ। ছবি : কালবেলা
নওগাঁর মান্দায় ১২ বছরেও সংস্কার করা হয়নি ভাঙা বেড়িবাঁধ। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় প্রায় এক যুগ ধরে আত্রাই নদীর বেড়িবাঁধটি ভাঙা। সংস্কার না করায় একদিকে যেমন বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় যাতায়াতের সমস্যা এবং অন্যদিকে প্রতি বছর বন্যার সময় পানি ঢুকে চরম দুর্ভোগ পোহাতে হয় শতশত নদী পাড়ের বসবাসকারী মানুষদের।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা এলাকায় আত্রাই নদীর বেড়িবাঁধটি ২০১২ সালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। এর প্রায় ১২ বছরেও এটি সংস্কার করা হয়নি। বর্তমানে বাঁধটি দ্রুত মেরামত না করলে বর্ষাকালে এসব মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কশব ইউনিয়নের আত্রাই নদীর বেড়িবাঁধটি পাঁজরভাঙ্গা খেয়াঘাট থেকে ভাদুর বাড়ি পর্যন্ত এখনো ভাঙা অবস্থায় রয়েছে। বেড়িবাঁধটি ভাঙা থাকার কারণে মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করতে পারছে না। ফলে ধান, গম, বিভিন্ন ফসল মাথায় করে বহন করতে হচ্ছে।

নদী পাড়ের বাসিন্দা মো. নাসের উদ্দিন বলেন, আমরা কী পাপ করেছি। প্রায় ১২ বছর পার হওয়ার পরও বেড়িবাঁধটি এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। সেই সময় থেকে আমাদের অতি দুঃখ কষ্টে জীবনযাপন করে বেঁচে থাকতে হচ্ছে। ফলে বাঁধটি সংস্কার করা অতীব জরুরি।

স্থানীয় মো. লবির উদ্দিন বলেন, বর্ষা এলেই রাস্তার ওপর দিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অন্যদিনে সামান্য বন্যা এলে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। দীর্ঘদিনেও রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি।

এ ব্যাপারে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফাইজুর রহমান বলেন, মান্দায় আত্রাই নদীর বেড়িবাঁধগুলো আমাদের পানি উন্নয়নের বোর্ডের আওতায় নয়। বেড়িবাঁধগুলো অনেক আগে করা হয়েছে। মূলত সংশ্লিষ্ট উপজেলার পিআইও এবং ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করে থাকে।

কশব ইউপি চেয়ারম্যান মো. ফজলুল রহমান বলেন, আমাদের কশব ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় রাস্তাগুলো সংস্কারের অভাবে পড়ে আছে। এতে চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে এটি সংস্কার করা হবে।

মান্দা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রেজাউল করিম বলেন, কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা এলাকায় আত্রাই নদীর বেড়িবাঁধটি সংস্কার না করায় সামান্য বর্ষা বা বন্যার পানি ঢুকে প্লাবিত হয়। তবে এই ভাঙা বেড়িবাঁধ মেরামতের জন্য মেট্রিসিন করা ব্যাধ্যতামূলক। অনেক মোটা অংকের বরাদ্দের প্রয়োজন। কিন্তু এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ পাইনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X