সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরার ম্যাপ।
সাতক্ষীরার ম্যাপ।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেপটিক ট্যাংকের মধ্যে আটকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)।

এ ঘটনায় স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। মিলন সরকার ঘটনার দিন ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢালাইয়ের বাঁশ ও কাঠ খুলছিলেন। হঠাৎ তিনি চিৎকার দেন। তার চিৎকারে পাশের বাড়ির আশুতোষ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনিও জীবন বাঁচাতে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আশাশুনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয়রা ধারণা করছেন, সেপটিক ট্যাংকের ভিতরে অক্সিজেন কম থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X