লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিষ খেয়ে বেঁচে ফিরলেও গলায় ফাঁসে প্রাণ গেল স্কুলছাত্রের

মোটরসাইকেল কেনার বায়না
কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরমান খান। ছবি : সংগৃহীত
কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরমান খান। ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরমান খান (১৬) নামের এক স্কুলছাত্র।

রোববার (১২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও মোটরসাইকেল কেনার বায়না করে বিষ খেয়েছিল সে। পরবর্তীতে বেঁচে ফিরলে বাবা-মা তাকে মোটরসাইকেল কিনে দেয়। সেই মোটরসাইকেল পুরনো হলে আবারও নতুন মোটরসাইকেলের বায়না ধরে আরমান। শেষমেষ গলায় ফাঁস দেয় সে।

নিহত আরমান খান গোবিন্দনগর গ্রামের হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় বিষ পান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল। সেই মোটরসাইকেলটি পুরোনো হাওয়ায় আবারও একটি মোটরসাইকেল কিনে দিতে পরিবারকে চাপ দিচ্ছিল সে। কিন্তু তার দাবি পরিবার মেনে না নেওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। রোববার সন্ধ্যায় নিজ শোবার ঘরে সাউন্ডবক্স চালিয়ে নিজের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রদীপ কুমার বর্মণ বলেন, আরমান সবসময় ফিটফাট থাকতো। সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনত। তার বাবা হান্নান খান পেশায় একজন অটোচালক। তার পক্ষে সব আবদার সব সময় মেনে নেওয়া আসলে সম্ভব ছিল না।

এ বিষয়ে কালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১০

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

১১

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

১২

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

১৩

মেসিকে ছাড়াই দল ঘোষণা

১৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

১৫

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

১৬

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

১৭

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

১৮

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

১৯

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

২০
X