নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মৃত বাড়ি গিয়ে খাবার খেয়ে অজ্ঞান, হাসপাতালে ৭

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা

মৃত স্বজনকে দেখতে গিয়ে চেতনানাশক মেশানো খাবার খেয়ে ৭ জন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ মে) সকালে তাদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে সোমবার (১৩ মে) রাতে লক্ষ্মীপুরের কমল নগরের চরবসু গ্রামের ইসমাইল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে দুই পরিবারের ৭ জনকে অচেতন করে সব মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা।

হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন হলেন- নোয়াখালী সদর উপজেলার উত্তর শুল্লকিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আসিব (২২), আবু জাকেরের স্ত্রী খাদিজা বেগম (৭০), চর কাউনিয়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে আমিন উল্লা (৬০), লক্ষ্মীপুরের কমল নগরের চরবসু গ্রামের ইসমাইলের ছেলে দিদার হোসেন (৩২), দিলালের মেয়ে পলি আক্তার (১৭), মোদাব্বের হোসেনের স্ত্রী শামছুর নাহার (২১) ও নাজিম উদ্দীনের স্ত্রী তানহা বেগম (২৫)।

ভুক্তভোগী খাদিজার ছেলে আল আমিন বলেন, আমার মামার বাড়িতে এ ঘটনা ঘটে। আমরা সেখানে গিয়েছিলাম আত্মীয়ের জানাজা ও দাফন কাজ করার জন্য। দাফন শেষে সবাই রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে চলে যায়। এক ফাঁকে দুর্বৃত্তরা খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। সেই খাবার খেয়েই সবাই অজ্ঞান হয়ে যায়। তখন দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুটে নিয়ে যায়।

হাসপাতালে ভর্তি তানহা বেগম বলেন, সবাই জানাজা ও দাফন কাজে ব্যস্ত ছিল। আমরা ঘরে ছিলাম। এক অপরিচিত মহিলা মোবাইল চার্জ দিতে আসে। চার্জ দিয়ে তিনি চলে যান। তারপর আমরা যারা ভাত খেয়েছি সবাই অজ্ঞান হয়ে যাই। আমিও অজ্ঞান ছিলাম। এই সুযোগে তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, দুই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে। আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো ছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X