নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

স্কুলছাত্র শেখ আলী রাজ। ছবি : কালবেলা
স্কুলছাত্র শেখ আলী রাজ। ছবি : কালবেলা

নড়াইলে চিত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র শেখ আলী রাজের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে বরাশুলা এলাকার চিত্রা নদীতে লাশটি ভেসে উঠলে উদ্ধার করা হয়।

শেখ আলী রাজ সদর উপজেলার বরাশুলা এলাকার সাইফুর শেখের ছেলে। সে বরাশুলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, রাজসহ তার বন্ধুরা মঙ্গলবার (১৪ মে) বিকালে ফুটবল খেলে সন্ধ্যার দিকে বরাশুলা এলাকার চিত্রা নদীর রেল সেতুর নিচে গোসল করতে নামে। পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি রাজ। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খুলনা থেকে ডুবুরি দল এসে গভীর রাত পর্যন্তু উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি। বুধবার বিকালে নিখোঁজ এলাকার পাশে লাশটি ভেসে ওঠে।

নিহতের চাচা হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও রাজকে খুঁজে পায়নি। বুধবার বিকেলে লাশটি ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আফসার উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে খুলনা থেকে ডুবুরিরা এসে গভীর রাত পর্যন্তু উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি। বুধবার বিকালে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১০

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১১

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১২

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৩

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৪

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৬

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৭

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৮

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৯

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

২০
X