রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু

গুটি আম ক্যারেট ভর্তি করছেন এক কৃষক। ছবি : কালবেলা
গুটি আম ক্যারেট ভর্তি করছেন এক কৃষক। ছবি : কালবেলা

রাজশাহীতে আমবাগান থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার (১৫ মে) থেকে শুধু জেলার চাষিরা পরিপক্ব গুটি আম পাড়তে পারবেন। সে অনুযায়ী, সীমিত আকারে আম পাড়া শুরু হয়েছে।

তবে গুটি আম পুরোপুরি পরিপক্ব না হওয়ায় সব বাগানে পাড়া শুরু হয়নি। যদিও এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের ফলন কিছুটা কম হতে পারে বলে জানিয়েছেন চাষিরা। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। এখনো বাগানে গুটি জাতের আম পাকা শুরু হয়নি। আরও কয়েকদিন সময় লাগবে। পবা উপজেলার আম ব্যবসায়ী শাহাদাত হোসেন কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, গুটি আম পাড়া শুরু হয়েছে। বানেশ্বর হাটে আম নিয়ে যাব বিক্রির জন্য। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই। এখনো আম পাকেনি। তাই বাজার জমতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

আরেক আম ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, সকালে রাজশাহী নগরীর বুধপাড়া ও কোর্ট এলাকায় আমার বাগান রয়েছে। তবে সীমিত আকারে আম পাড়তেছি। কয়েকদিন পর পরিপক্ব হলে পুরোপুরি পাড়া হবে।

দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আজকে প্রথম দিন। তাই আমের দাম ঠিকঠাক বলা যাচ্ছে না। আশা করছি, ভালো দাম পাব। কারণ এবার আম কম ধরেছে।

এর আগে রোববার (১২ মে) রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর গোপালভোগ ২৫ মে থেকে, লখন ও হিমসাগর ৩০ মে থেকে পাড়া যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম, ১৫ জুন আম্রপালি এবং ফজলি, ৫ জুলাই থেকে বারি-৪ আম, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম পাড়া যাবে। এ ছাড়া কাটিমন ও বারি-১১ আম পরিপক্ব সাপেক্ষে পাড়া যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোছা. সাবিনা বেগম কালবেলাকে বলেন, রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে।

২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী জেলায় আমের সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩১৫ টন। আর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১০

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১১

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১২

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৩

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৪

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৫

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৭

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৮

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৯

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

২০
X