শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতার দাপট, খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসজমিতে স্থাপনা নির্মাণ। ছবি : কালবেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসজমিতে স্থাপনা নির্মাণ। ছবি : কালবেলা

ক্ষমতার দাপটে খাল দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। খালের পাশে এক শতক জমি কিনে, দখল করে নিয়েছেন সরকারি খাসজমি। এমনভাবে বহুতল ভবন করা হচ্ছে, যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে পানিপ্রবাহ। স্থানীয়ভাবে নিষেধ করা হলেও কারও কোনো কথা শোনেননি তিনি। একরকম গায়ের জোরে ভবন নির্মাণ করছেন।

এদিকে ভূমি অফিসের নাকের ডগায় খাল বন্ধ করে স্থাপনা করা হলেও যেন কোনো দায় নেই তাদের। পরে সাধারণ মানুষ প্রতিবাদ করলে টনক নড়ে ভূমি অফিসের।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন মির্জাপুর রোড সরকার বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রবাহিত খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী আইয়ুব আলী। সরকারি খাস এবং খাল দখল করে ভবন নির্মাণের প্রতিবাদ করলেও শোনেননি তিনি। পরে স্থানীয়রা ইউএনওর কাছে অভিযোগ দেন। তবে এখনও নীরব উপজেলা প্রশাসন।

স্থানীয় ইউপি সদস্য জসিম আহমেদ কামাল জানান, গায়ের জোরে খাল বন্ধ করে ভবন করা হচ্ছে। নিষেধ করার সত্ত্বেও শুনেননি তিনি।

ভূমি সহকারী কর্মকর্তা মো. ছইদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খাল বন্ধ করে সরকারি খাসজমিতে ভবন নির্মাণের সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, তিনি এ বিষয়ে অভিযোগ পাননি। তবে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। কেউ ভবন নির্মাণ করলে অবশ্যই সেটি উচ্ছেদ করা হবে।

স্থানীয়রা বলছেন, পানিপ্রবাহ বন্ধ করে এভাবে বহুতল ভবন নির্মাণ করার কোনো মানে হয় না। ক্ষমতার দাপটে যা ইচ্ছে তা করতে দিলে অস্তিত্ব সংকটে পড়বে এসব পানির ছড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১০

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৩

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৬

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৮

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৯

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

২০
X