ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হেলমেটবিহীন তেল দিচ্ছে না দিনাজপুরের পাম্পগুলো

‘হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না’ ব্যানার ঝুলিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
‘হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না’ ব্যানার ঝুলিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

হেলমেট না থাকলে তেল মিলবে না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাম্পগুলোতে। সড়কে নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার (১৬ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রতিটি পাম্পে হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না সংবলিত ব্যানার ঝুলিয়েছে থানা পুলিশ। সেই প্রেক্ষিতে হেলমেটবিহীন তেল দেওয়া হচ্ছে না পাম্পগুলোতে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশে প্রতিটি তেল পাম্পের মালিকদের হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে। এতে সাময়িক অসুবিধা হবে মালিকদের। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ মানুষদের আরও সচেতন ও পুলিশকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। তাই সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল আরোহীদের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের এই বিশেষ উদ্যোগ। উপজেলায় অবস্থিত প্রতিটি তেল পাম্পের মালিকদের চিঠি দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র যাচাই করার জন্য পুলিশ কাজ করছে। এই উপজেলাতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার না করার প্রবণতা রয়েছে। বিশেষ করে তরুণেরা হেলমেট ব্যবহার করেন না। তাদের সচেতন করতেই পুলিশের এই পদক্ষেপ। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় ও উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক।

এ বিষয়ে ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির সভাপতি ও ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল মো. আনিসুর রহমান কালবেলাকে বলেন, তরুণদের মধ্যে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সড়কগুলোতে সব বয়সী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করতে দেখা যায় না। এই উদ্যোগের ফলে মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হবে। আমাদের উচিত পুলিশকে সহায়তা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X