রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ ট্রাক আটকে রাখায় প্রাণ গেল ৫ লাখ টাকার মৌমাছির

মৃত মৌমাছি নিয়ে হতাশ মৌচাষি। ছবি : সংগৃহীত
মৃত মৌমাছি নিয়ে হতাশ মৌচাষি। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে প্রচণ্ড গরমে এক মৌচাষির ৫ লাখ মৌমাছি মারা গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি মো. খলিফর রহমান (৬৫)।

শুক্রবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েন্তাপুর গ্রামে গিয়ে মরা মৌমাছিগুলো পড়ে থাকতে দেখা যায়।

মৌচাষি মো. খলিফর রহমান জানান, তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামে। প্রায় ১২ বছর আগে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) থেকে আধুনিক পদ্ধতিতে মৌচাষের প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে মৌমাছির চাষ শুরু করেন। প্রতি মৌসুমেই তিনি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েন্তাপুর গ্রামে মৌমাছি নিয়ে মধু সংগ্রহের জন্য আসেন।

তিনি বলেন, সোমবার (১৩ মে) দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলাম। পথে রাজবাড়ীর মনষার বটতলা এলাকায় আসলে একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের ট্রাকের সামান্য ঘষা লাগে। এ সময় প্রাইভেটকারের চালক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আমাদের ট্রাকের কাগজপত্র প্রায় তিন ঘণ্টা ধরে চেক করে। সেখান থেকে ছাড়া পেয়ে শায়েন্তাপুর গ্রামে এসে ট্রাক থেকে মৌমাছির বাক্স নামিয়ে দেখি আমার সব মৌমাছি মারা গেছে। এতে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছিলাম যে, আমার ট্রাকে বাক্সে মৌমাছি আছে। আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। কিন্তু পুলিশ আমার কথা শোনেনি। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, মৌচাষিদের প্রশিক্ষণসহ সব বিষয় দেখার দায়িত্ব বিসিকের। যেহেতু উনি অন্য জেলার চাষি, সেহেতু উনি ওনার জেলার বিসিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইতে পারেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X