লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনই বিএনপির আন্দোলন : এ্যানি

ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

ভোট বর্জনই হচ্ছে বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (১৮ মে) সকালে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির এই নেতা বলেন, একটা প্রহসনের নির্বাচন সাত জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এখন সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা ও ইউনিয়ন) অনুষ্ঠিত হচ্ছে। এতে জনগণের কোনো উপস্থিতি নেই, জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকর্মী ভোটে অংশ নেয়নি। আমরা নির্বাচন বর্জন করেছি, জনগণ এ নির্বাচনে অংশ গ্রহণ করবে না এবং করেওনি।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে বলতে চাই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটা কর্তৃত্ববাদী শাসন চালানো হচ্ছে। আমরা ভোটকে বর্জন করেছি, আমরা তার ফলাফল পেয়েছি। এটাই আমাদের আন্দোলন, এ আন্দোলনের মাধ্যমে আমরা সত্যিকারভাবে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, সদর থানা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X