রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। ছবি : কালবেলা
রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। ছবি : কালবেলা

রাজশাহীতে ১৬ কোটি টাকা খরচে জেলা পরিষদের জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে একটি প্রকল্প হাতে নিয়েছিল সিটি করপোরেশন। সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়াও। কিন্তু জেলা পরিষদের আপত্তির মুখে শেষ পর্যন্ত পিছু হটে সিটি করপোরেশন। তবে ওই একই স্থানে এবার নিজেরাই কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করছে জেলা পরিষদ।

শনিবার (১৮ মে) সকালে মহানগরীর সোনাদিঘি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ‘এর আগে জেলা পরিষদের জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল করেছে সিটি করপোরেশন। এখানেও তারা কেন্দ্রীয় শহীদ মিনার করতে চেয়েছিল। জেলা পরিষদ সেটি চায়নি। কিন্তু আমরা নতুন পরিষদ নির্বাচিত হওয়ার পর প্রথম সভাতেই এই জায়গায় জেলা পরিষদের উদ্যোগেই কেন্দ্রীয় শহীদ মিনার করার সিদ্ধান্ত নিয়েছি। কাজেই অন্য কারও উদ্যোগে নয়, দ্রুত সময়ের মধ্যেই আমরাই কাজটা শেষ করব।’

উল্লেখ্য, জেলা পরিষদ এখন ৭ কোটি ৮০ লাখ টাকায় নিজেরাই প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতোমধ্যে জেলা পরিষদ এই কাজের দরপত্র প্রক্রিয়া শেষ করেছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১০

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৫

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৬

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৭

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৮

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৯

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

২০
X