চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মহানন্দা নদীতে ডুবে দুজনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে পৃথক স্থানে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক ঘাটে ও সদর উপজেলার রেহাইচর ঘাটে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ভোলাহাট উপজেলার দলদলী ইউপির পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে সোনিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে শুভ।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার কালবেলাকে বলেন, সোনিয়া নানার বাড়ি বেড়াতে এসে বজরাটেক ঘাটে স্বজনদের সঙ্গে গোসলে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা সোনিয়াকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মাকসুদুর রহমান বলেন, জেলা শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শুভ পানিতে ডুবে যায়। বন্ধুরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১১

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১২

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৩

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৪

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৫

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৬

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৭

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৮

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৯

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

২০
X