বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশ-বিএনপি ধ্বস্তাধ্বস্তি

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া বাজারে পুলিশ-বিএনপি ধ্বস্তাধ্বস্তি হয়। ছবি : কালবেলা
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া বাজারে পুলিশ-বিএনপি ধ্বস্তাধ্বস্তি হয়। ছবি : কালবেলা

উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পবা উপজেলার দামকুড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার দামকুড়া বাজারের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা নির্বাচন বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে তা ধ্বস্তাধ্বস্তিতে রূপ নেয়। পরে পুলিশ সরে গেলে বিএনপি নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকায় বিএনপির লিফলেট কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।

তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দুঃশাসন চলছে। ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ কর্মসূচিও তারা সহ্য করতে পারছে না। তাই তারা তাদের দুঃশাসনে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১২

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১৩

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১৪

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৮

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৯

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

২০
X