নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাটি খুঁড়তেই পাওয়া গেল কোটি টাকার মূর্তি

নওগাঁর রাণীনগরে পুকুর সংস্কারের মাটিতে পাওয়া কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি। ছবি : কালবেলা
নওগাঁর রাণীনগরে পুকুর সংস্কারের মাটিতে পাওয়া কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি। ছবি : কালবেলা

নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটির ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মে) সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মূর্তিটি লক্ষ্মী-নারায়ণের কষ্টি পাথরের। ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম। গত কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে।

সকালে শ্রমিকরা ওইসব মাটি সমান করতে লেগে লক্ষ্মী-নারায়ণ মূর্তি বের হয়। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১১

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১২

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৩

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১৪

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৫

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৬

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৭

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

২০
X