পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ২ নেতাকে দল থেকে অব্যাহতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- উপজেলার বাগজানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কায়ছার রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে তাদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

উল্লেখ্য যে, দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৫ জনই স্থানীয় আওয়ামী লীগের বেশ সুপরিচিত নেতা, আর কোনো দলীয় পদবিহীন ১ জন নারী প্রার্থী ।

প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না (মোটরসাইকেল), জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি জাহেদুল আলম বেনু (কৈ মাছ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক ( আনারস), যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত কমিটি) সাঈদ জাফর সুমন চৌধুরী (টেলিফোন), একই উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন (দোয়াত কলম) এবং নির্দলীয় নারী প্রার্থী হিসাবে সাবেকুন নাহার শিখা লড়ছেন (ঘোড়া) প্রতীক নিয়ে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X