মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এলাকার উন্নয়নে আমাকে ব্যবহার করুন : সাবেক মন্ত্রী রুহুল হক

সাতক্ষীরা পৌরসভা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। ছবি : কালবেলা
সাতক্ষীরা পৌরসভা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাকে ব্যবহার করুন, আমাকে যদি কাজে না লাগাতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা।

সোমবার (২০ মে) বিকেল ৪টায় সাতক্ষীরা পৌরসভা আয়োজিত মেয়রের দপ্তরে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক সাতক্ষীরা পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে সাবেক এই মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

বিকেল ৪টায় সাতক্ষীরা পৌরসভা আয়োজিত মেয়রের দপ্তরে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আ ফ ম রুহুল হক বলেন, আমার কাছে কেউ এলাকার উন্নয়নের জন্য কাজ নিয়ে গিয়ে ফিরে এসেছে এরকম কোনো নজির নেই। আমি আমৃত্যু সাতক্ষীরার উন্নয়নের জন্য কাজ করে যাব।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ পৌরনির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের শেখ মারুফ হোসেন, ৭নং ওয়াডের্র জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড কাউন্সিল শেখ শফিকউদ্দৌলা সাগর, সংরক্ষিত নারী কাউন্সিল নুরজাহান খাতুন নুরী ও অনিমা রানী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X