লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক

ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে আটকের পর থানায় নেওয়া হয়েছে। ছবি : কালবেলা
ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে আটকের পর থানায় নেওয়া হয়েছে। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করতে গিয়ে জাবেদ হোসেন নামের এক ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। তিনি উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার (২১ মে) দুপুর সোয়া ২টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে ভাদুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর কিছুক্ষণ তাকে কেন্দ্রের সামনে বসিয়ে রাখা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। প্রায় ৪ ঘণ্টা ধরে তিনি থানায় বসিয়ে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক জাবেদ চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) হয়ে কাজ করছেন। তার পক্ষে জাবেদ কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করছিল। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে কেন্দ্রে পৃথক স্থানে বসিয়ে রাখে।

দুপুরে থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন বলেন, আমি কোনো প্রভাব বিস্তার করিনি। কেন্দ্রটি আমার বাড়ির সামনে। বাড়ি থেকে বের হয়ে কেন্দ্রে গেলে আমাকে থানায় নিয়ে আসা হয়। তবে কী জন্য থানায় এনেছে তা জানেন না বলে জানিয়েছেন তিনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভোটকেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান জাবেদকে আটক করেছেন। পরে তাকে থানায় আনা হয়। তবে কেনো তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X