কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় তেলবাহী লরিচাপায় নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাবনার সুজানগর উপজেলায় তেলবাহী লরির চাপায় কামরুল ইসলাম ও আব্দুল মান্নান নামের দুই যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত ৮টার দিকে সুজানগর থানার সামনের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজানগরের পৌর এলাকার চর সুজানগরের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৮) এবং পৌর এলাকার মসজিদপাড়ার মৃত বক্কর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় সুজানগরের বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি। ট্রাকটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘তেলবাহী ট্রাকটি তাদের চাপা দিলে কামরুল ও মান্নান নামের দুজন নিহত হোন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

১০

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

১১

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

১২

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১৩

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১৪

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১৬

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

১৭

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

১৮

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১৯

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

২০
X