চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:১৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চসিকে যুক্ত হলো ময়লার ৪০ কন্টেইনার

চসিকে নতুন করে যুক্ত হলো ময়লার ৪০ কন্টেইনার।
চসিকে নতুন করে যুক্ত হলো ময়লার ৪০ কন্টেইনার।

নগরের পরিচ্ছন্ন কার্যক্রমে গতি আনার লক্ষ্যে ৪০টি ময়লার কন্টেইনার কিনেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (২১ মে) দুপুরে নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সামনে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে কন্টেইনারগুলো হস্তান্তর করেন চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. বেনজীর মাহমুদ।

এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ব্যবস্থাপক মো. মফিজ উদ্দিন চসিকের ৪টি বর্জ্য অপসারণে ব্যবহৃত গাড়ি সংস্কার করে চসিক মেয়রের কাছে হস্তান্তর করেন।

মেয়র রেজাউল বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমরা সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছি। এজন্য আমরা সরকারি প্রতিষ্ঠান সিডিডিএল থেকে উন্নতমানের ৪০টি উন্নতমানের কন্টেইনার কিনেছি এবং বিআরটিসি থেকে পরিচ্ছন্ন কার্যক্রমে ব্যবহৃত গাড়ি সংস্কার করছি। এর ফলে পরিচ্ছন্ন কাজের মান বাড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, কাউন্সিলর নুরুল হক, নিছার উদ্দিন মঞ্জু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১০

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১১

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১২

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৩

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৪

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৫

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৬

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৭

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৮

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৯

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

২০
X