চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কম দামের পণ্যে দামি ব্র্যান্ডের লোগো, জরিমানা

চট্টগ্রাম নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে নিম্নমানের পণ্যের ওপর নামি-দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি এবং পণ্যের গায়ে পুনরায় লেভেল লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মে) নগরীর জিইসি ও ২নং গেট কর্ণফুলী কমপ্লেক্স নিত্যপণ্যের বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কোরবানি ঈদকে সামনে রেখে এ অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, সকালে নগরের কর্ণফুলী কমপ্লেক্সের একটি দোকানে অভিযানে নামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি দোকানে হিরো কোম্পানির একটি ক্রিমের (দুগ্ধজাত পণ্য) ওপর ডানো গ্রুপের স্টিকার লাগিয়ে বিক্রি হচ্ছিল। হিরো কোম্পানির এ ক্রিমের দাম ৮০ টাকা। আর ডানো ব্র্যান্ডের ক্রিমটির দাম ১৫০ টাকা। অন্যদিকে ফ্রেডস কোম্পানির ইঁদুরে খাওয়া চিড়ার প্যাকেট লেভেল লাগিয়ে ভালো পণ্য হিসেবে বিক্রি ও প্রদর্শন করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে একটি পণ্যের দাম ১৪৫ টাকার ওপর ১৫৫ টাকা মূল্য বাসানোর অভিযোগে জিইসি এলাকার একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ আনিছুর রহমান বলেন, অভিযানে দেখা গেছে হিরো নামের একটি ক্রিম দুধের প্যাকেটে ডানোর স্টিকার লাগিয়ে বিক্রি হচ্ছিল। তাছাড়া ইঁদুরে খাওয়া একটি চিড়ার প্যাকেট লেভেল লাগিয়ে প্রদর্শন করছিল কর্ণফুলী কমপ্লেক্সের এক ব্যবসায়ী। এ ছাড়া জিইসি মোড়েও কিছু অসংগতি দেখা গেছে। দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

‘কসাই শামীম’ গ্রেপ্তার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১০

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১১

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

১২

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

১৩

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

১৫

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

১৬

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১৭

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

১৯

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

২০
X