কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পেট্রোল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের কালীগঞ্জে স্বামী কর্তৃক পুড়িয়ে হত্যার ঘটনায় মো. মিজানুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (২২ মে) র‌্যাব-১ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ।

এর আগে মঙ্গলবার (২১ মে) বিকেলে গাজীপুর মহানগরের বাসন নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ মে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচলে এ ঘটনা ঘটেছে।

সুমন কুমিল্লার মুরাদনগর থানা সদরের মফিজুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকায় প্রথম স্ত্রী ও একই এলাকার নয়াপাড়ায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সুমন উবারে গাড়ি চালাতেন।

র‌্যাব-১ থেকে জানানো হয়, প্রথম স্ত্রী শিমু ও দেড় বছরের ছোট মেয়ে এবং মাসহ তুরাগ থানাধীন রানাভোলা নামক স্থানে ভাড়াটে হিসাবে বসবাস করলেও দেড় থেকে দু’বছর পূর্বে গার্মেন্টসকর্মী বিলকিসকে গোপনে বিয়ে করে নয়াপাড়ায় একটি বাসা ভাড়া করে রাখেন। উবারের গাড়ি চালিয়ে স্বল্প আয়ে তার দুটি সংসার চালানো সম্ভব হচ্ছিল না। গত তিন থেকে চার মাস ধরে দ্বিতীয় স্ত্রী বিলকিস তার কাছে একটু বেশি টাকা দাবি করা শুরু করেন। ফলে উভয়ের মধ্যে তিক্ততা শুরু হয়।

এক পর্যায়ে সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। গত ১৯ মে দুপুরের পর সুমন বিলকিসকে নিয়ে পূর্বাচলে ঘুরতে যান। পথে চা পান করেন এবং জায়গা ও সুযোগ খুঁজতে থাকেন। বিকেল ৪টার দিকে ২৪নং সেক্টরের একটি জঙ্গল এলাকায় নিয়ে যান। জায়গাটা খুব নিরিবিলি। এরপর সেখানে গাড়ি থামান। বিলকিস গাড়িতে বসে থাকেন এবং সুমন গাড়ি থেকে বের হয়ে পাইপ দিয়ে পেট্রোল বের করে একটি বোতলে ভরেন। গাড়িটি তখনও চালু অবস্থায় ছিল।

কিছুক্ষণ পর বিলকিস গাড়ি থেকে বের হয়। ওই সময় সুমন বোতলের পেট্রোল বিলকিসের গায়ে ছিটিয়ে দেন এবং ম্যাচের কাঠি জ্বালিয়ে দ্রুত গায়ে ছুড়ে মারেন। আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। বিলকিস বাঁচার জন্য জোরে জোরে চিৎকার শুরু করেন। কিন্তু সুমন গাড়ি নিয়ে দ্রুত সরে পড়েন। বিলকিসের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে একটি ড্রেনের মধ্য থেকে উদ্ধার করে। প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২০ মে সকালে বিলকিসের মৃত্যু হয়।

এ ঘটনার পর সুমন গা ঢাকা দেন। গ্রেপ্তার এড়াতে তিনি গাজীপুরে চলে যান। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের বাসন নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X