বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বস্তাভর্তি অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা ধরা, মুচলেকাতে দফারফা

ছাত্রলীগ নেতা সিজান কাজী। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা সিজান কাজী। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বস্তাভর্তি দেশীয় অস্ত্রসহ আটকৃত ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে মুচলেকাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজারের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ওই ছাত্রলীগ নেতার নাম সিজান কাজী (২৪) ও তার ছোট ভাইয়ের নাম সিয়াম কাজী (১৯)। আটককৃত সিজান কাজী উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক। তারা একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজান কাজীর ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার (২২ মে) রাতে বাউফল উপজেলার কনকদিয়া বাজার এলাকার একটি বাসা থেকে মারামারি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপরাধে ওই ছাত্রলীগ নেতাসহ কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে দেশি অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঘটনার পর এ বিষয়ে তথ্য নিতে গণমাধ্যমকর্মীরা থানায় গেলে পুলিশ তাদের বাধা দেয়। থানার ডিউটি অফিসার এএসআই কাউসার জানান, সিনিয়র অফিসার ছাড়া তাদের কারোরই গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই। ওসির অনুমতি ছাড়া অস্ত্র বা আসামিদের ছবিও দেওয়া যাবে না বলেও জানান তিনি।

অভিযুক্তদের ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি শোণিত কুমার গায়েন জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করে। অপরাধীদের বয়স কম হওয়ায় এবং তারা এ ধরনের কাজ করবে না মর্মে পরিবার অঙ্গীকারপত্র দেওয়ায় তাদের সংশোধনের জন্য ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে জানতে বাউফলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী কার্যালয়ে গেলে তিনি মন্তব্য করবেন না জানিয়ে অফিস ত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X