সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ৬ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

৫১০ বোতল ফেনসিডিলসহ আটক নারী। ছবি : কালবেলা
৫১০ বোতল ফেনসিডিলসহ আটক নারী। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুরে এক সপ্তাহের ব্যবধানে আবারও মাদকের বড় চালান জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টায় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করা হয়।

এ সময় ৬ লাখ টাকা দামের ৫১০ বোতল ফেনসিডিলসহ নারীকে আটক করেছে পুলিশ।

আটক শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম (৩৮) উপজেলার কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি বস্তা ভর্তি ৫১০টি ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা। এ ঘটনায় শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগমকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক শাহানার ভাই পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন কালবেলাকে জানান, পুলিশ বাদী হয়ে শাহানাসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক শাহানা ওরফে কাঞ্চন বেগমকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত শনিবার (১৮ মে) রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কদমখাল এলাকায় অভিযান চালিয়ে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় কাউকে আটক করতে না পারলেও মাদক বহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১০

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১১

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১২

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৩

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৪

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৫

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৬

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৭

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৮

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১৯

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

২০
X