কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে পড়ে ছিল নববধূর খণ্ড-বিখণ্ড মরদেহ

মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে পারুল বেগমের মৃত্যু হয়।

তিনি বলেন, প্রায় মাসখানেক আগে ফারুক মিয়া ও পারুল বেগমের বিয়ে হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X