হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের দক্ষিণে মইগ্গেরহাট এলাকার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মোহছেনা পাড়ার বাসিন্দা আব্দুল মোতালেব ও একই উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকার আফছার।

এ ছাড়া আহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা অটোরিকশাচালক শাহাদাত ও হাটহাজারী উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদ।

স্থানীয়রা জানান, নাজিরহাটমুখী সিএনজিচালিত অটোরিকশাটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয় চালক ও আরেক যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বাসচালক জাহিদুল ইসলামকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছরের নভেম্বর মাসে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১০

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১১

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১২

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৩

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৪

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৬

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৭

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৮

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৯

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

২০
X