নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশাচালক ওসমান হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত ২ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ মামলার রায় ঘোষণা করেন। তবে শুনানির সময় আসামিরা পলাতক ছিলেন। এদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন ও একই উপজেলার সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে উকিল।

আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, আড়াইহাজার থানার দায়ের করা ওসমান হত্যা মামলায় আবুল ও ওকিল নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের জবাই করা লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তার বাবা মো. মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্ত করে পুলিশ দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করে। সেই সঙ্গে আদালত এই মামলার বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X