ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:৪২ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এমপি আনার হত্যা : যশোর থেকে অভিযুক্ত শিমুলের সহযোগী গ্রেপ্তার

এমপি আনার হত্যায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলম। ছবি : কালবেলা
এমপি আনার হত্যায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলম। ছবি : কালবেলা

ভারতের কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলম মেম্বরকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ মে) রাতে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । মৎস্য শ্রমিক পরিচয় সাইফুল মেম্বর সেখানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও ৯৬০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) উদ্ধার করেছে। যশোর ডিবি পুলিশের দাবি, সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন। সে যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাসেম মোল্লার ছেলে এবং দামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাইফুল মেম্বার চরমপন্থি শিমুল ভুঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। তিনি যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত এবং একটিতে পলাতক আসামি। এ সকল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। গ্রেপ্তার অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার আদর্শ মৎস নার্সারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সাইফুল মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিলেন। ওই সময় তিনি ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতেন। এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব। তাকে নিয়ে আরও অভিযান চালানো হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১০

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১১

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১২

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৩

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৪

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৫

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৬

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৭

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৮

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৯

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

২০
X