বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বগি লাইনচ্যুত

ট্রেনের পুরোনো ছবি।
ট্রেনের পুরোনো ছবি।

বগুড়ার কাহালুতে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ মে) বিকেল ৩টায় কাহালু স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের একাংশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। বর্তমানে সেটি স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বগুড়া রেলস্টেশনের সুপারিন্টেডেন্ট সাজেদুর রহমান সাজু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটির মাঝখান থেকে একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ওই বগি দুই নম্বর লাইনে রেখেই বাকি বগিগুলো দুটি ইঞ্জিন এক নম্বর মেইন লাইনে এনে জোড়া দিয়ে আবার দুই নম্বর লাইন রেখে দেওয়া হয়।

কাহালু স্টেশনমাস্টার আশরাফুল ইসলাম জানান, ঢাকাগামী আন্তঃনগর ট্রেন লালমনিরহাট ও দোলনচাঁপা এক্সপ্রেস অপেক্ষমাণ থাকায় ট্রেন দুটির লাইন ক্লিয়ার দেওয়ার জন্য মেইন লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। দুই নম্বর থেকে লাইনচ্যুত বগি মেরামত ও ওঠানোর আগ পর্যন্ত শুধু মেইন লাইনে ট্রেন চলাচল করবে। তবে এখানে আপাতত কোনো ট্রেন ক্রসিং করা যাবে না। দুই নম্বর লাইন ক্লিয়ার হওয়ার পর এখানে ট্রেন ক্রসিং করা যাবে।

বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, উত্তরবঙ্গ মেইল ট্রেনের লাইনচ্যুত বগি বিকেল ৪টা ৫০ মিনিটে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X