কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত সম্মেলন মঞ্চে অতিথিরা। ছবি : কালবেলা
কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত সম্মেলন মঞ্চে অতিথিরা। ছবি : কালবেলা

উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীকে পুনরায় সভাপতি ও অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে সম্মেলন শুরু হয়।

কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জে এল ভৌমিক।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কনক কান্তি দাস। যেখানে প্রধান বক্তা হিসেবে যোগ দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার।

আরও পড়ুন : পূজা উদযাপন পরিষদ

বিভিন্ন উপজেলা থেকে ঢোল-ডগর বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন বিপুলসংখ্যক নেতাকর্মী। শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা। পরে দলীয় সংগীত ও ভক্তিমূলক সংগীত পরিবেশনের পর শুরু হয় আলোচনা।

আলোচনায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আগের কমিটির সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসকে আবারও একই পদে রেখে আগামী দুই বছরের জন্য পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

ভারতের জন্য দুঃসংবাদ

১০

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১১

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১২

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৩

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৪

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

১৫

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

১৬

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

১৭

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১৮

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

২০
X