বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিবির পুকুরে ডুবে যুবকের মৃত্যু

পুকুর থেকে সাগরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
পুকুর থেকে সাগরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ডুবে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত পৌনে ৮টার দিকে দেড় ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে জুতা বিক্রেতার হাত থেকে পুকুরে পড়ে যাওয়া একটি জুতা সাঁতরে তুলতে গিয়ে মাঝ পুকুরে হঠাৎ তলিয়ে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস।

পানিতে ডুবে মৃত্যু হওয়া যুবকের নাম সাগর (৩২)। সে নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা। তিনি মাঝেমধ্যে টাকার বিনিময়ে মানুষের ফাই-ফরমায়েশ খাটতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবির পুকুরের পশ্চিম পাশের সড়কে ভ্রাম্যমাণ জুতা বিক্রির দোকান থেকে একটি জুতা বিবির পুকুরে পড়ে যায়। এ সময় সাগর ওই জুতা তুলে আনতে গামছা পরে পুকুরে ঝাঁপ দেন। এরপর তিনি পুকুরের পশ্চিম পাশে ভাসতে থাকা জুতা হাতে নিয়ে সাঁতরে পূর্ব দিকের মসজিদ সংলগ্ন ঘাটের দিকে রওনা দেন। কিন্তু সাগর সাঁতরে পুকুরের মাঝ বরাবর গেলে হাত উঁচিয়ে দুই বার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার দিয়ে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন কয়েকজন পুকুরে লাফিয়ে পড়লেও সাগরকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পূর্ব দিকের এনেক্স ভবন সংলগ্ন জায়গা থেকে ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস বলেন, বিবির পুকুরে যুবক নিখোঁজের খবরে দেড় ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করেছি। এখন তার পরিবারের সন্ধান করা হচ্ছে। তারপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১০

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১১

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১২

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৩

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৫

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৬

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১৭

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

১৮

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১৯

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

২০
X