কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয় বাড়িঘর। ছবি : কালবেলা
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয় বাড়িঘর। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে শতাধিক বসতবাড়িসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ভোরে আঘাত হানা এ ঝড়ে কালীগঞ্জ উপজেলার ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। বিদ্যুৎহীন রয়েছেন কয়েকশ গ্রাহক।

ঝড়ে কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাগলারপাড় এলাকার উত্তরপাড়ায় হজরত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসার টিনসেড ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে ঘরটি দুমড়েমুচড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে প্রবল বেগে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। নিমেষেই ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড করে দিয়ে যায়। মদাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, ঝড়ে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষ কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন করা হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম কালবেলাকে বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১০

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১১

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৩

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৪

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৫

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৬

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৭

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৮

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৯

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

২০
X