চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রোগীকে ধর্ষণে আটক ভুয়া ডাক্তার

অভিযুক্ত নুর হোসেন পলাশ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত নুর হোসেন পলাশ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ডাক্তার পরিচয়ে এক ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। রোববার (০২ জুন) সন্ধ্যায় অভিযুক্ত সেই ধর্ষককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (২৬ মে) চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডের এ ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম নুর হোসেন পলাশ। তিনি ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন। তিনি চাটখিল পৌরবাজারের রক্তিম রোজ মেডিসিন পার্কের মালিক।

১৮ বছর বয়সী ভুক্তভোগী এই তরুণী জানান, নুর হোসেন পলাশ গত রোববার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে তার কিছু মেডিকেল রিপোর্ট দেখার জন্য তাকে তার চেম্বারে ডেকে নেন। চেম্বারে যাওয়ার পর তার মাস্ক খুলে তার নাকের কাছে কিছু একটা ধরে তাকে অবচেতন করে তার চেম্বারের পেছনে আলাদা কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বারবার পা ধরে ক্ষমা চেয়েও ভুক্তভোগী এ সময় রক্ষা পাননি।

ধর্ষণ শেষে অভিযুক্ত নুর হোসেন তাকে ছুরি দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। যে কারণে প্রথম কয়েকদিন কাউকে না বললেও একদিন আগে ভুক্তভোগী তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা চিরকুটে লিখে দেন। বাবা জীবিত না থাকা এবং সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে পরিবারটি এ বিষয়ে এতদিন কোথাও কোনো অভিযোগ করেনি।

ভুক্তভোগীর মা জানান, আমি ছোট একটা চাকরি করে সংসার চালাই। যে আমার এই এতিম সন্তানকে এভাবে নির্যাতন করছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে আসামিকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

এদিকে আসামি আটকের পর রোববার সন্ধ্যায় চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ভুয়া ডাক্তার পরিচয়ে চেম্বার করা এবং ফৌজদারি অপরাধের সংগঠন করাসহ বিভিন্ন অভিযোগে চেম্বারটি সিলগালা করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

ইংল্যান্ডের দারুণ শুরু

১২

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৫

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৬

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৯

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

২০
X