মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

জীবনের নিরাপত্তা চেয়ে আ.লীগ নেতার জিডি

আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। ছবি : কালবেলা

জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগ নেতা সাজ্জাদ থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে দুটো অপরিচিত নম্বর থেকে কল আসে।

মোবাইল রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের ট্রাক মার্কায় ভোট করেছি বলে আমি পচে গেছি না কি। আজমপুর ইউনিয়ন নিয়ে তোকে যেন মাথা ঘামাতে না দেখি। এরপরেও মাথা ঘামালে তোকে সাইজ করে দিব। কথাটা মনে রাখিস।’

আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বলেন, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন মিয়াজির পক্ষে ভোট করেছি এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তারপর থেকে ট্রাক প্রতীকের প্রার্থী সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের অনুসারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। সর্বশেষ সকালে আমার মোবাইলে কল করে এ ধরনের কথা বলায় আমি আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।

এ ব্যাপারে সাবেক এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের ভাই মেয়র আব্দুর রশিদ বলেন, দোবিলা বিলে বালু তুলে বিক্রি করার জন্য গত ২ জুন অ্যাসিল্যান্ড অফিসে ওপেন ডাক হয়। সেখানে সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন প্রভাব বিস্তার করে দুজনে ভাগাভাগি করে নেয়। সুলতানুজ্জামান লিটনের বালু বিক্রি করে দিয়েছে এবং সাজ্জাদের অংশের বালুর গাদা সেখানে পড়ে রয়েছে। আর আমি যতটুকু জানি ধান চাল ভাগবাটোয়ারা নিয়ে লিটনের লোকজনের সঙ্গে সাজ্জাদের বিরোধ হতে পারে। এখানে সাবেক এমপি চঞ্চলের লোকজন তো ওই ওপেন ডাকে অংশই নেয়নি।

বালুর বিষয়টি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন জানান, মেয়র যে কথা বলেছেন, এসব কথা সত্য না। বালু উঠিয়েছে আমাদের ভাতিজা ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা আসবে কেন?

ঘটনাটি জানার কিছুক্ষণ পর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১০

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১১

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১২

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৩

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৪

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৫

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৬

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৭

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৯

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

২০
X