নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী ভিসানীতিকে ভয় করেন না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারও রক্তচক্ষুকে ভয় করেন না।’

শনিবার (২২ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিদেশিদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। প্রয়োজনে ডাল-ভাত খেয়ে দিন কাটাবেন, তবুও কারও কাছে তিনি মাথা নত করবেন না।’

আরও পড়ুন : নোয়াখালী বিএনপির নয়, আওয়ামী লীগের ঘাঁটি : ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয় ও সৎ নেতা বাংলাদেশে জন্মেনি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

নোয়াখালীকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল নোয়াখালীতে এসে বিষাদগার করেছে। সে হয়তো জানে না নোয়াখালী বিএনপির নয়, আওয়ামী লীগের ঘাঁটি।’

বিএনপি আন্দোলনে ব্যর্থ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। তারা আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সাড়ে ১৪ বছরে পারেনি, আগামীতেও পারবে না।’

বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙে দেবেন।’

আরও পড়ুন : আন্দোলনের পর নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব দিতে হবে। তারা সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় কবিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১০

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১১

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৩

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৪

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৫

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৭

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৮

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৯

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

২০
X