কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী বিএনপির নয়, আওয়ামী লীগের ঘাঁটি : ওবায়দুল কাদের

নোয়াখালীতে শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
নোয়াখালীতে শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

নোয়াখালীকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল নোয়াখালীতে এসে বিষাদগার করেছে। সে হয়তো জানে না নোয়াখালী বিএনপির নয়, আওয়ামী লীগের ঘাঁটি।’

শনিবার (২২ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি আন্দোলনে ব্যর্থ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। তারা আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সাড়ে ১৪ বছরে পারেনি আগামীতেও পারবে না।’

বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙে দেবেন।’

তিনি আরও বলেন, ‘এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব দিতে হবে। তারা সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।’

আরও পড়ুন : নির্বাচনে ব্যর্থ হবে বিএনপি : কাদের

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘ভিসা নীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাব, তবুও কারও কাছে তিনি মাথা নত করবেন না।’

তিনি আরও বলেন, ‘মনে রাখবেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয় ও সৎ নেতা বাংলাদেশে জন্মেনি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় কবিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১০

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১১

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৩

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৭

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৮

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৯

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

২০
X