টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে আরসার সামরিক কমান্ডারসহ আটক ৬

র‌্যাব সদস্যদের মাঝে আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদসহ আটক সন্ত্রাসীরা। ছবি : কালবেলা
র‌্যাব সদস্যদের মাঝে আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদসহ আটক সন্ত্রাসীরা। ছবি : কালবেলা

শনিবার (২২ জুলাই) সকালে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের পাহাড় থেকে আরসা কমান্ডারকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী পাহাড়ে অভিযান চালিয়ে আরও পাঁচ সন্ত্রাসীকে আটক করে র‌্যাব।

আটকরা হলেন- আরসা কামান্ডার হাফের নুর মোহাম্মদ, মোহাম্মদ হোসেন জোহার, মো. ফারুক, মনির আহমেদ, নূর ইসলাম ও মো. ইয়াছিন। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ১টি শটগান, ৪টি এলজি, ৩টি রাম দা ও গোলাবারুদসহ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : আরসা'র শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেপ্তার

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, আটকরা ক্যাম্পসহ উখিয়া টেকনাফ এলাকায় খুন, সন্ত্রাসী ও অপহরণের সঙ্গে জড়িত। তারা আরসা কমান্ডার হাফেজ নুর মোহাম্মদের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল ক্যাম্পে নানা অপরাধ কার্যক্রম চালিয়ে থাকেন।

র‌্যাবের এই কর্মকতা আরও জানান, আরসা কমান্ডার নুর মোহাম্মদ বিস্ফোরক তৈরিতেও পারদর্শী। তার বিরুদ্ধে খুন অপহরণসহ ১৫টি মামলা রয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আরসার তিন শতাধিক সন্ত্রাসী সদস্য সক্রিয়। তাদের ধরতে ক্যাম্পে র‌্যাবের অভিযান চলমান বলেও জানায় র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X