বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক ছেলের ঘরে ঠাঁই হলো না মায়ের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৃদ্ধা মাছেমা খাতুন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৃদ্ধা মাছেমা খাতুন। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে মাকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাছেমা খাতুন নামে এক নারী।

রবিবার (৯ জুন) দুপুর ১২টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর নঈম মিয়ার বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন করা হয়।

মাছেমা খাতুনের ছেলের নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সংবাদ সম্মেলনে বৃদ্ধা মাছেমা খাতুন বলেন, আমার বড় ছেলে হাফিজুর রহমান সূর্যনগর বাজার এলাকায় ছোট ছেলে আবুল হাসেমের কাছে ৮ লাখ টাকায় ৩৩ শতাংশ জমি বিক্রি করেন। ওই জমিতে আমি ও ছোট ছেলে আবুল হাসেম তার পরিবার নিয়ে বসতঘর নির্মাণ করে বসবাস করছি। কিন্তু ৭ বছর পার হলেও হাফিজুর রহমান তার ছোট ভাইকে বিক্রি করা জমিটি কবলা না দিয়ে টালবাহানা করতে থাকে।

এ নিয়ে আমি ও ছোট ছেলে জমির কবলা চাইতে গেলে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করতে আবুল হাসেমের বিরুদ্ধে ৭ মিথ্যা মামলা দিয়েছে। এ বিষয়ে ছোট ছেলের পক্ষে কথা বলায় কয়েjদিন আগে আমাকে থাকার ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

জমি ফিরে পেতে ও মিথ্যা মামলা থেকে রেহাই পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধ মাছেমা খাতুন ও তার ছোট ছেলে আবুল হাসেম। সংবাদ সম্মেলনে মাছেমা খাতুন ছাড়াও তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X