ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুর ছেড়ে গেল ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

জামালপুরের ইসলামপুরে ক্যাটল স্পেশাল ট্রেন। ছবি : কালবেলা
জামালপুরের ইসলামপুরে ক্যাটল স্পেশাল ট্রেন। ছবি : কালবেলা

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৩টি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইসলামপুর স্টেশন থেকে ট্রেনে করে এসব গবাদিপশু নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।

বুধবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায় প্রথম ‘ক্যাটল স্পেশাল ট্রেন’।

প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন থাকবে। প্রত্যেকটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হবে। এ বছর ইসলামপুর থেকে ৫৯টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। প্রথম ট্রেনের ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু ছিল।

একই দিনে রাত ৮টায় ইসলামপুর থেকে ছেড়ে যায় আরও একটি ট্রেন। সেখানে ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু ছিল।

এ ছাড়াও বৃহস্পতিবার ইসলামপুর স্টেশন থেকে ৯টা ওয়াগন এবং মেলান্দহ রেলস্টেশন থেকে ৮টি ওয়াগন মোট ১৭টা ওয়াগনে ১৬টি করে ২৭২টি গরু নিয়ে ট্রেনটি ঢাকায় পথে রওনা করবে। গতবছরের চেয়ে এ বছর চাহিদা বেশি থাকায় দুইদিন এ সার্ভিস চালু থাকবে।

গরু ব্যবসায়ী সুলতান মিয়া, সামাদ মিয়া, বছির শেখসহ আরও অনেকেই বলেন, এ সেবাটি চালু থাকায় আমরা অনেক খুশি। আগে এক ট্রাক গরু ঢাকা নিয়ে গেলে খরচ হতো ২০ থেকে ২২ হাজার টাকা। এখন মাত্র আট হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে আরামে নিয়ে যাওয়া যাচ্ছে।

ইসলামপুর উপজেলার সিরাজাবাদ এলাকায় গরু ব্যবসায়ী কুদ্দুছ ব্যাপারী বলেন, রাস্তাঘাট দিয়ে গরু নিয়ে গেলে অনেক জায়গায় চাঁদা দিতে হতো। রাস্তার ঝাঁকুনিতে গরুর অবস্থাও খুবই খারাপ হয়ে যেত। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা হয় না।

ইসলামপুর বাজার রেলওয়ের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ২০২০ সাল থেকে কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তি। এ ছাড়া এই পরিবহনে দুর্ঘটনার ঝুঁকিও কম। একইভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আরও একটি পশুবাহী ট্রেন ছেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X