সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করছে সীতাকুণ্ড উপজেলা। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করছে সীতাকুণ্ড উপজেলা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮টি কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় সহযোগিতায় ছিলেন বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে একটি হাইওয়ে পুলিশের টিম।

অভিযান সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ যেন মহাসড়কে দুর্ভোগকে না পড়ে তাই সোনাইছড়ি ইউনিয়ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে অবৈধভাবে গড়ে ওঠা পার্কিংগুলোতে দাঁড়িয়ে থাকা ৮টি কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এছাড়াও ঈদকে সামনে রেখে যানজটমুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X