কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের বারান্দায় জেলের নিথর দেহ, খোঁজ মেলেনি স্বজনদের

স্ট্রেচারে রাখা জেলের নিথর দেহ। ছবি : কালবেলা
স্ট্রেচারে রাখা জেলের নিথর দেহ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) ভোররাতে মহিপুর আলীপুর বন্দরের ঘাটে মৎস্য ব্যবসায়ী খোকনের ট্রলারে ঘুমন্তাবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই জেলে। এসময় অন্য জেলেরা তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলাপাড়ায় পাঠানো হয়। পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই জেলেকে হাসপাতালে নিয়ে আসা দুলাল জানান, রাতে পাহারার জন্য একই ট্রলারে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও পরিচয়হীন ওই জেলের মৃত্যু হয়।

তবে পুলিশ জানায়, মৃত জেলেকে মোসলেম নামে ডাকতেন অন্য জেলেরা বলে জানা গেছে। এ ছাড়া লক্ষ্মীপুর রায়পুর এলাকায় তার বাড়ি- এমন কথাও শোনা যাচ্ছে।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। সত্যি বলতে মৃতের আসল নাম কি অথবা তার ঠিকানা কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার স্বজনদের খুঁজে পেতে চেষ্টা অব্যাহত রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

১০

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

১১

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

১২

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১৩

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১৪

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১৫

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৬

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৭

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১৮

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৯

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X