খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে’

সাথী আক্তার। ছবি : সংগৃহীত
সাথী আক্তার। ছবি : সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে খুলনার হরিণটানা উপজেলার সাথী আক্তার নামে দশম শ্রেণির একছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার পিঁপড়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে এ ঘটনার চারদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় ‘আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু স্বাদ জাগে’।

নিহত সাথী আক্তার হরিণটানা থানার ঠিকরাবাদ পিপড়ামারী এলাকার বালু ব্যবসায়ী ইউসুফ শেখের বড় মেয়ে। সে প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও সাথীর পরিবারের সদস্যরা জানান, সাথী আক্তারের সঙ্গে দেড় বছর আগে স্থানীয় একটি এনজিও’র হিসাবরক্ষক রাজ বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে শনিবার রাত ১২টার দিকে রাজ বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার পর নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাথী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় সাথীর বাবা বাদী হয়ে রোববার দুপুরে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখছেন। যদি আত্মহত্যার প্ররোচনার তথ্য পাওয়া যায় তাহলে সেই ধারায় মামলা হবে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X