সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চিনি ছিনতাই করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সদ্য বিলুপ্ত বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ। ছবি : সংগৃহীত
সদ্য বিলুপ্ত বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ। ছবি : সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ জুন) ভোরে পৌর শহরতলীর নিদনপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর।

জাহিদুল হক তাহমিদ নিদনপুর গ্রামের নুরুল হকের ছেলে। তাহমিদ চিনি ছিনতাইকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কল রেকর্ডে কীভাবে ছিনতাই করা চিনি বণ্টন করা হয়েছে তা প্রকাশ পেয়েছে। এর আগে এই ঘটনায় দায়ের করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার ও ৮০ বস্তা চিনি উদ্ধার করা হলেও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সন্দেহের ভিত্তিতে জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এর আগে চিনি ছিনতাইয়ের পর গত সোমবার ৮০ বস্তা চিনি ও একটি পিকআপভ্যান উদ্ধার করে পুলিশ। পর দিন মঙ্গলবার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসাইনপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৬) ও বড়লেখা উপজেলার শাহবাজপুর বোবারগুল এলাকার মোস্তফা উদ্দিনের ছেলে হাসান (২১)। তাদের মধ্যে লিটন মিয়া বর্তমানে বিয়ানীবাজার পৌরসভা এলাকার দাসগ্রামের লিচু টিলাস্থ ছাত্তার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

প্রসঙ্গত, গত ৮ জুন ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার অংশের চারখাই লালপুর এলাকায় সরকারি নিলাম থেকে কেনা বদরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকার ৪০০ বস্তা চিনি ও চিনি বহনকারী একটি ট্রাক অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর ছিনতাইকাণ্ডে ছাত্রলীগের নেতাকর্মীদের নাম জড়িয়ে পড়ে। এরপর গত ১২ জুন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাগর ও সাধারণ সম্পাদক তাহমিদের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

চিনি ছিনতাইকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলো- ছোটদেশ ছুটিয়াংয়ের ইসলাম উদ্দিনের ছেলে তারেক আহমদ (২৩), খাসাড়িপাড়ার নুরুল ইসলামের ছেলে রাসেল আহমদ (২৪), শ্রীধরার মুজিবুর রহমানের ছেলে বক্কর (২৫), একই গ্রামের আনছার আলীর ছেলে আনু (২৩) ও আজির উদ্দিনের ছেলে ছাদিক আহমদ (৩০), কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসাইনপুর গ্রামের (বর্তমানে পৌরশহরের দাসগ্রাম লিচুটিলা ছাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মো. খলিল মিয়ার ছেলে মো. লিটন মিয়া, মৌলভীবাজার জেলার বড়লেখা শাহবাজপুর এলাকার বোবারতল গ্রামের (বর্তমানে সুপাতলা) মোস্তফা উদ্দিনের ছেলে হাসান (২১), নবাং গ্রামের শরফ উদ্দিনের ছেলে জিবান (২২), চট্টগ্রামের বাসিন্দা বর্তমানে সুপাতলার নছরুল্লাহর ছেলে ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল্লাহ সাগর (২৮), খাসাড়িপাড়া গ্রামের ফারুক আহমদের ছেলে ফাহাদ আহমদ (২৩) ও চারখাই জালালনগরের হেলাল মিয়ার ছেলে হাসান আহমদ (২৪)। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X