কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কেজি দরে বিক্রি হয়েছে কোরবানির মাংস

কুমিল্লার কান্দিরপাড়ে কেজি দরে বিক্রি করা হয় কোরবানির মাংস। ছবি : কালবেলা
কুমিল্লার কান্দিরপাড়ে কেজি দরে বিক্রি করা হয় কোরবানির মাংস। ছবি : কালবেলা

ঈদুল আজহার দিনে কুমিল্লার কান্দিরপাড়ে কেজি দরে বিক্রি হয়েছে কোরবানির মাংস। সোমবার (১৭ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নগরের বিভিন্ন স্থান থেকে ভিক্ষুক ও গরিব-অসহায় মানুষ এবং কসাইরা বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগৃহ করা মাংসগুলো এনে এ স্থানে বিক্রি করেছেন।

জানা যায়, এখানকার বেশির ভাগ ক্রেতা নিম্ন আয়ের মানুষ যারা কোরবানি দিতে পারেননি। এ ছাড়া এখান থেকে কম দামে মাংস সংগ্রহ করেন শহরতলি ও গ্রাম এলাকার হোটেল ব্যবসায়ীরাও। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাংস সংগ্রহ করে কান্দিরপাড় মোড়ে বিক্রি করতে এসেছেন কুমিল্লার লালমাই এলাকার মোহাম্মদ আতিক। তিনি জানান, ভালো মাংস হলে আটশ থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা যায়। সর্বনিম্ন পাঁচশ টাকা দরেও এখান থেকে মাংস কিনে নিয়ে যান অনেকে। দাম নির্ভর করে মাংস দেখতে কেমন তার ওপর।

সিরাজগঞ্জের বাসিন্দা দিনমজুর লাল মিয়া বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ৩ কেজি মাংস বিক্রি করেছেন তিন হাজার টাকায়। তিনি বলেন, একজন পছন্দ করে মাংস কিনে নিয়ে গেছে। আমার প্যাকেটে ৩ কেজির ওপরে মাংস ছিল। যারা মাংস চেনে তারা টাকা দিয়েই কিনে নেয়।

মাংস কিনতে আসা নগরীর পাথুরিয়া পাড়া এলাকার রহিমা বেগম (ছদ্মনাম) জানান, দিনমজুর আর পরিছন্নতাকর্মীর কাজ করে সংসার চলে। কোরবানি দেওয়ার সাধ্য নাই। তাই পরিবারের জন্য দু-এক কেজি মাংস কিনেছি। তাও ছয়শ টাকা করে রেখেছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আসা আমির আলী নামে এক ব্যক্তি মাংস কিনেছেন অন্তত ১০ কেজি। হাড়, মাংস, চর্বি মিশ্রিত মাংস বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন দামে কিনেছেন বলে জানান তিনি। আমির আলী বলেন, কিছু মাংস বাসায় নিয়ে যাব। বাকিগুলো এলাকার হোটেলে বিক্রি করে দেব।

মাংস বিক্রেতা পেশাদার কসাই গফুর মিয়া জানান, নগরীর কান্দিরপাড়ে কসাইরাও মাংস আনে, দানের মাংসও বিক্রি হয়। ঈদের দিন অন্তত চার থেকে পাঁচশ কেজি মাংস এখানে বিক্রি হয়। এখানে কোনো নির্দিষ্ট দাম নাই। ইচ্ছামতো দামে মাংসের কেনাকাটা চলে এখানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X