বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

বৃদ্ধের মৃত্যুর খবরে তাকে দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
বৃদ্ধের মৃত্যুর খবরে তাকে দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকালে জীবননগর-চ্যাংখালি সড়কের পিচমোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম শুকুর হালসানা (৫৫)। তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সাত্তার হালসানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ফজরের ওয়াক্তে মসজিদ থেকে নামাজ পড়ে হাঁটতে মসজিদ থেকে চ্যাংখালি সড়কে গিয়েছেল। হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ শুকুর। এ সময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ শুকুর আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

১০

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

১২

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

১৩

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

১৫

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১৮

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

২০
X