আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

কোরবানির সময় শিংয়ের গুঁতা, কেউবা খেলেন লাথি, আহত ১০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির কার্যক্রম পরিচালনাকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পশুর শিংয়ের গুঁতা, লাথি কিংবা ধারালো ছুরির আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে রাত ৯টা পর্যন্ত পশু কোরবানি কার্যক্রমের সময় তারা আহত হন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি।

আহতরা হলেন, উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. ইমন (২২), একই ইউনিয়নের সাজঘর এলাকার শহীদ মাস্টারের ছেলে মো. মহিবুল্লাহ (৪০), দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৯), একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. আরিফ (১৫), একই ইউনিয়নের বালিনা এলাকার হিরণ মিয়ার ছেলে মো. সাফায়েত (১১) শিদলাই ইউনিয়ন শিদলাই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. সোলাইমান (৪৫), একই ইউনিয়নের পূর্ব পুমকারা এলাকার মৃত হরমুজ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), সদর ইউনিয়নের নাইঘর এলাকার মো. বাছির মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩৫), একই ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. আল আমিন (৩০) ও চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া এলাকার মো. এনামুল হকের ছেলে মো. নাঈম (১৭)।

জানা গেছে, সোমবার সকাল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির কার্যক্রম পরিচালনাকালে উপজেলার বিভিন্ন এলাকায় পশুর লাথি, শিংয়ের গুঁতো ও মাংস কাটাকাটির সময় ধারালো ছুরির আঘাতে আহত হন তারা।

আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আহত মো. সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, ঈদকে কেন্দ্র করে পশু জবাইকালে পশুর আঘাতে ও পশুর মাংস কাটাকাটির সময় ধারালো ছুরির আঘাতে ১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১০

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১১

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১২

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৩

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৪

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৫

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৬

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৯

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

২০
X