বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৯:১০ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে জয়পুরহাটে ইন্দোনেশিয় তরুণী

বাংলাদেশি যুবক শাকিউল ইসলাম ও তারাডা বার্লিয়াম মেগানন্দ। ছবি : কালবেলা
বাংলাদেশি যুবক শাকিউল ইসলাম ও তারাডা বার্লিয়াম মেগানন্দ। ছবি : কালবেলা

প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের জয়পুরহাটে এসেছেন তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) নামের এক তরুণী।

ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয় ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি যুবক শাকিউল ইসলামের (২৯)।

জানা গেছে, মধ্যবিত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে রাজধানী ঢাকায় যায়। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত দুইমাস আগে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর দেশে ফেরেন শাকিউল ইসলাম। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫ টায় নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।

এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার বউভাত অনুষ্ঠান হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর কালবেলাকে বলেন, লোকমুখে বিষয়টি জেনেছি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার মেয়েটিকে দেখতে মানুষজন শাকিউলের বাড়িতে ভিড় করছে। দোয়া করি তারা দাম্পত্য জীবনে সুখি হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X