বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বরযাত্রীবাহী মাইক্রোবাস-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় বাস ও মাইক্রোবাসের দুই চালকসহ গুরুতর আহত হয় আরও ছয়জন।

বুধবার (১৯ জুন) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুর জলিলের মেয়ে।

স্থানীয় ও হতাহত সূত্রে জানা গেছে, বৃষ্টি ও বাতাসের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। সেই গাছটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বরযাত্রী বহনকারী গাড়িবহরের মাঝে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঝালকাঠি থেকে বরযাত্রী বহনকারী গাড়িবহর গৌরনদীর বাটাজোরের উদ্দেশে যাচ্ছিল। আর গ্রেট বিক্রমপুর পরিবহন কোম্পানির বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, বৃষ্টি নামে ১৬ বছরের একটি মেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসচালক ও ঝালকাঠি সদরের কাঠপট্টি এলাকার বাসিন্দা মো. আলিফ ও আরোহী ঝালকাঠির সদরের কৃষ্ণকাঠি এলাকার জুয়েলকে (১৯), উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মাইক্রোবাসের অপর আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার নাদিম হাওলাদার (৩৫), নাজমুল (২১), সাকিব (১৯) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্বারি আবু রায়হানের ওপর ‘হামলার’ ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১০

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১১

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১২

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৩

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৪

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৬

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৭

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৮

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৯

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

২০
X