তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

আটককৃত লিটন মিয়া। ছবি : কালবেলা
আটককৃত লিটন মিয়া। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এমরান মিয়া (২২) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের হোসনারঘাট গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এমরান ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় ঘাতক উপজেলার বাদাঘাট ইউনিয়নের হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩৪) পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের ভেতর এক পাশে দোকান করে স্বল্প পুঁজি নিয়ে মুদির ব্যবসা করে আসছিলেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন ধরে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্যসামগ্রী ক্রয় করেও বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলেন। বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লিটন ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে গিয়ে দোকানের ভেতরই কুপিয়ে হত্যা করে এমরানকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পথে খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ তাহিরপুর-বাদাঘাট সড়কের পাতারগাঁও এলাকা থেকে লিটনকে সকাল ৯টায় আটক করেন এবং ঘটনাস্থল থেকে দা ও ছুরি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১০

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১১

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১২

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৩

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৪

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৫

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৬

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৭

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৮

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

২০
X